লাইভ সোনারগাঁও ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ও ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর)সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুরে একটি অবৈধ ঢালাই কারখানা ও মোগড়াপাড়া কলেজ রোডে একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। দড়িকান্দী এলাকায় একটি বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং বেকারির পাশে থাকা একটি আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।সোনারগাঁ জোনের (প্রকৌশলী) শবিউল আওয়ালের তত্ত্বাবধায়নে উপস্থিত ছিলেন—সহকারী প্রকৌশলী সৈয়দ অনিক ,মো.সালাউদ্দিন মোল্লা ,পুলিশ প্রশাসনসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় তিতাস কর্তৃপক্ষ থেকে বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।