
লাইভ সোনারগাঁও ডেস্কঃ
ইয়াবা সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জাহিদ হাসান (২৬) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ৫১/২৬ নং মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় জাহিদ হাসানকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাহিদ হাসান নারায়ণগঞ্জের পুরাতন বন্দর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল বাতেন।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ইয়াবা সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে, দণ্ডপ্রাপ্ত যুবককে মাদকের পথ থেকে দূরে রেখে আলোর ও দ্বীনের পথে ফিরে আসার সুযোগ করে দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। তিনি কারাগারে থাকা অবস্থায় যেন জাহিদ হাসান কোরআন শরিফ পড়তে পারেন, সে উদ্দেশ্যে তাকে একটি কোরআন শরিফ প্রদান করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, শাস্তির পাশাপাশি সংশোধনের সুযোগ তৈরি এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।